হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ইসরায়েলের অব্যাহত হামলার মুখে কোনো আলোচনা হতে পারে না।
তার পক্ষে পাঠ করা ওই ভাষণে বলা হয়, অব্যাহত হামলার মধ্যে আলোচনায় বসা মানে ‘চাপিয়ে দেওয়া আত্মসমর্পণ’ মেনে নেওয়া।
একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
হিজবুল্লাহ-সংশ্লিষ্ট এক টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই ভাষণে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ‘সর্বাত্মক’ লড়াই চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।
এ সময় লেবানন সরকারের প্রতি হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও জোরালো আহ্বান জানান কাসেম।
তথ্যসূত্র: আল জাজিরা