ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে এক ঘণ্টা আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চলমান ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে আঞ্চলিক শক্তিগুলোর গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক একদিন আগে এই ফোনালাপ হলো।
পাকিস্তানের ঊর্ধ্বতন একটি সূত্র শনিবার (২৮ মার্চ) সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে তুরস্ক, মিসর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদে সফরকালে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক উত্তেজনা প্রশমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।