ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাঞ্চল্যকর এক দাবি করেছেন। তিনি বলেছেন, চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটন ‘কুর্দিদের দিয়ে’ ইরানে বিক্ষোভকারীদের কাছে প্রচুর অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল।
তবে ট্রাম্পের বিশ্বাস, সেই অস্ত্রগুলো কখনোই বিক্ষোভকারীদের হাতে পৌঁছায়নি।
ঠিক কাদের মাধ্যমে এই অস্ত্র পাঠানো হয়েছিল, সে বিষয়ে রোববার (৫ এপ্রিল) প্রচারিত সাক্ষাৎকারে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প।
তিনি বলেন, ‘আমরা তাদের কাছে প্রচুর বন্দুক পাঠিয়েছিলাম। আমরা সেগুলো কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম।’
মার্কিন প্রেসিডেন্টের ধারণা, ‘কুর্দিরা’ সেই অস্ত্রগুলো নিজেদের কাছে রেখে দিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা