ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের আধা সরকারি গণমাধ্যম ইরনার খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইরনার খবরে বলা হয়, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এরই মধ্যে পাঠিয়েছে।
প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান জানায়, সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে এই সমস্যার কোনো সমাধান হবে না। এসময় তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ওপর জোড় দেয় বলেও ইরনার খবরে বলা হয়।
এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান।
এদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন, ততক্ষণ পর্যন্ত দেশজুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।