আল জাজিরার প্রতিবেদন
ইরানি প্রতিনিধি দল বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে। গত ৪০ দিন ধরে দেশটি বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে চালানো একের পর এক হামলার শিকার হয়।
প্রতিনিধি দলটির ‘মিনাব ১৬৮’ নামকরণ মূলত যুদ্ধের প্রথম দিনে চালানো নৃশংস এক হামলার স্মৃতি বহন করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরে এক প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়। এতে প্রাণ হারায় স্কুলটির ১৬৮ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযানে এ পর্যন্ত ৮০০-এর বেশি স্কুল, ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ অসংখ্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়।
এই নামকরণের পেছনে মূলত দুটি বার্তা রয়েছে।
প্রথমত, ইরান সেই অসহনীয় যন্ত্রণা ও দুর্ভোগের অবসান চায়, যা গত কয়েক সপ্তাহ ধরে সেখানকার মানুষ সহ্য করছে। দ্বিতীয়ত, এটি কূটনৈতিক সুযোগের প্রতীক, যার মাধ্যমে ইরান সংকটের টেকসই সমাধান করতে চায়।
ইসলামাবাদে যে প্রতিনিধি দলটিকে দেখা যাচ্ছে, তাদের উপস্থিতি থেকে এটি এখন দিনের আলোর মতো পরিষ্কার যে, একটি কূটনৈতিক সমাধানের ব্যাপারে ইরান কতটা আন্তরিক ও ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।