যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুটি নৌযান থেকে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় ট্যাংকার এবং এর ক্রুরা সবাই নিরাপদ রয়েছেন।
ওমানের ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে শনিবার (১৮ এপ্রিল) এই ঘটনা ঘটে বলে ইউকেএমটিওর বরাতে জানিয়েছে বিবিসি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় গুলিবর্ষণের শিকার হয়।
তিনটি ভিন্ন সূত্রের বরাতে এই খবর নিশ্চিত করেছে রয়টার্স।