ইরানের তেল অবকাঠামোতে কোনো ধরনের হামলা হলে সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা আঘাত করা হবে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার (২৪ এপ্রিল) এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপ-সহকারী ইসমাইল সাকাব ইসফাহানি বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তুর তালিকা সুনির্দিষ্ট। তবে যদি আমাদের কোনো তেলকূপে আঘাত করা হয়, তাহলে আমরাও সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করব এবং সেই অনুযায়ী জবাব দেব।’
‘ইরানের পাল্টা আঘাতের কৌশল পরিস্থিতির ওপর নির্ভর করে সহজ থেকে কঠোরতর উভয়ই হতে পারে। উত্তেজনার মাত্রা অনুযায়ী এই প্রতিক্রিয়া ধাপে ধাপে আরও তীব্র করার পরিকল্পনা আমাদের রয়েছে,’ যোগ করেন ইসফাহানি।