যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে ও কাতারের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বৈঠকগুলোও সফল হয়েছে। বুধবার (১ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণও খুব ভালোভাবে এগোচ্ছে। খুব ভালো বৈঠক হয়েছে। আমরা তাদের ওপর খুব চাপ দিয়েছিলাম, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কও রয়েছে।’
এর আগে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা চলছে বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।