জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
আইআরজিসি দাবি করেছে, আজ রোববার তারা ওই ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় একটি নিয়ন্ত্রণ কেন্দ্র ও এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার (ড্রোন রাখার জায়গা) ধ্বংস করা হয়েছে।
এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দেশের নিরাপত্তা হুমকির মাত্রা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার এবং ঘরের ভেতরে বা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানায়।