বিশ্ব অর্থনীতিতে আবারও অস্থিরতার হাওয়া।
বিশ্ব অর্থনীতিতে আবারও অস্থিরতার হাওয়া। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শেয়ারবাজারে দেখা দিয়েছে মন্দার স্পষ্ট ইঙ্গিত। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ার কারণে বড় বড় কোম্পানির শেয়ারের দাম পড়ে যাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি ও আর্থিক খাত সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে।
অন্যদিকে, তেলের বাজারে উল্টো প্রবণতা দেখা যাচ্ছে। সরবরাহ সংকট, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এবং ওপেক প্লাসের উৎপাদন নীতি পুনর্মূল্যায়নের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে।
এই বিপরীতমুখী প্রবণতা বিশ্ব অর্থনীতিতে জটিল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, শেয়ারবাজারে পতন ও জ্বালানি দামের উল্লম্ফন একত্রে চলতে থাকলে তা ভোক্তা মূল্যস্ফীতি এবং বিশ্বব্যাপী প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।