দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট সদস্যদের সংগঠন বিডি ডিজিটাল মিডিয়ার উদ্যোগে বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নতুন সদস্যদের সঙ্গে পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের স্কাই রেস্টুরেন্টের ১১ তলায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন।
সভায় দিকনির্দেশনামূলক আলোচনা করেন সময় টিভি ডিজিটালের হাসিবুর হাসিব, আবু সাঈদ ও তানভীর আকাশ, একুশে টিভি ডিজিটালের আবিদ অরণ ও হাফসা, ফেইস দ্যা পিপলের মিলন হিরা, বৈশাখী টিভির তন্ময় উদ দৌলা, এনটিভির জিহাদ হাসানসহ শ্রাবণী, জামাল আদনান, আদিব, শাহিন, জাকারিয়া, হাসান নাঈম, তানিম, ওসমান গণি, অনন্যা দাসসহ আরও অনেকে।
আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে জোর গুরুত্ব দেয়া হয়। সদস্যদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর জোর দেওয়া হয়। সভা শেষে ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিডি ডিজিটাল মিডিয়াকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।