ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৯.২০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। গতকালের (মঙ্গলবার) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭০ ডিগ্রি সেলসিয়াস ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ও আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। এছাড়া গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই।