রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার এবং ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রোববার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ ২৩ জন, ওয়ারী ৩২ জন, মতিঝিল ৪৮ জন, তেজগাঁও ৬৮ জন, মিরপুর ৯৫ জন, গুলশান ৫৩ জন ও উত্তরা বিভাগ ১৩৭ জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের থেকে এক কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, আট গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয়টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।