রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী মঙ্গলবার (৭ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ ৩৬ জন, ওয়ারী৩১ জন, মতিঝিল ৪৫ জন, তেজগাঁও ৫৯ জন, মিরপুর ১২০ জন, গুলশান ৩২ জন, উত্তরা ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে এক কেজি ২১৫ গ্রাম গাঁজা, দুই হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট বড় বিভিন্ন সাইজের (পুরাতন) টুকরা ১৫টি, চাকু একটি, এন্টিকাটার একটি, মোবাইল ফোন পাঁচটি, মোটরসাইকেল একটি এবং নগদ আট হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।