রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা করা হয়েছে ৪৯টি।
এদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৯, লালবাগ বিভাগ ৩৩, ওয়ারী বিভাগ ৫১, মতিঝিল বিভাগ ৬২, তেজগাঁও বিভাগ ৭২, মিরপুর বিভাগ ১২৬, গুলশান বিভাগ ৫০, উত্তরা বিভাগ ৬৭ ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, এক হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন, চার বোতল বিদেশি মদ, একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০ টি সিমকার্ড ও সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।