ঢাকায় দূষণ বিরোধী বিশেষ যৌথ অভিযান
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দূষণ বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানকালে মোট ১০টি ম্যাজিস্ট্রেরিয়াল টিম প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তর নিজস্বভাবে ৩টি ম্যাজিস্ট্রেরিয়াল টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে।