রাজধানীর উত্তরায় বুধবার (২৮ জানুয়ারি) একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নির্বাপণ করা হয়
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। উত্তরার ১১ নম্বর সেক্টরে জমজম টাওয়ারের পাশে কাঁচাবাজারে আগুন লাগে।
ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।