ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়াও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ১৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিলো ৭০ শতাংশ।
এদিকে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই।
সবশেষ সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ (শনিবার) সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।