দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনপলি গ্রুপের ‘বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪৫০-এর বেশি পরিবেশক অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও জোনাল পর্যায়ের সেরা পরিবেশকদের বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মেলনে এনপলি পাইপ অ্যান্ড ফিটিংস, ডোর অ্যান্ড শিট, ওয়াটার ট্যাংক, বাথরুম ফিটিংস ও হাউজহোল্ড বিভাগের পরিবেশকদের সঙ্গে প্রতিষ্ঠানের চলমান ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণের কৌশল, নতুন পণ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের পেশাগত উন্নয়ন ও সহায়তায় প্রতিষ্ঠানের নেওয়া বিভিন্ন নতুন উদ্যোগও সম্মেলনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, পাইপ গ্রুপের সিওও লোকমান হাকিম, ডোর গ্রুপের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ট্যাংক ও হাউজহোল্ড গ্রুপের সিওও মো. আফজাল হোসেন, বিক্রয় বিভাগের প্রধান শেখর কুমার সাহা, রাজিব কুমার বনিক ও পিজুস মন্ডল এবং হেড অব মার্কেটিং রকিব আহমেদসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারান উপস্থিত ছিলেন।
সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দিয়ে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বলেন, ‘পরিবেশকরাই এনপলি গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। গ্রাহকসেবার মান আরও উন্নত করা, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও শক্তিশালী করার মাধ্যমে এনপলি আগামী দিনে দেশের নির্মাণসামগ্রী শিল্পে আরও বড় ভূমিকা রাখতে চায়।’
তিনি বলেন, দেশের মানুষের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন নির্মাণসামগ্রী সহজলভ্য করতে এনপলি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সাধারণ মানুষের কাছে গুণগত মানসম্পন্ন নির্মাণসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এনপলি বর্তমানে পিভিসি পাইপ, ডোর, ট্যাংক ও হাউজহোল্ড—এই চারটি খাতে কার্যক্রম পরিচালনা করছে। এসব পণ্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের নির্মাণসামগ্রী বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।