রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সেলস কনফারেন্স ও ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিস্ট্রিবিউটর, সেলস নেতৃবৃন্দ, করপোরেট গ্রাহক ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে জামিল উদ্দিন। বক্তব্যে তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। পাশাপাশি বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সাফল্যে অবদান রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্বরণী, অ্যাডভাইজার ডা. আশরাফুল বারি ও মুসলিম চৌধুরী। এ সময় বক্তব্য দেন আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের সিইও অনুপ কুমার সাহা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সেলস নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের গত ১০ বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে মানসম্মত পণ্য, উদ্ভাবন ও গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
আকিজ ইনসাফ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্লাওয়ার মিলিং কোম্পানিগুলোর একটি। প্রতিষ্ঠার পর থেকে ‘সানশাইন’ ব্র্যান্ডের আওতায় আটা, ময়দা, সুজি, সুগন্ধি চিনিগুড়া চাল, রাইস ব্র্যান অয়েল ও সরিষার তেলসহ বিভিন্ন পণ্য বাজারজাত করে আসছে প্রতিষ্ঠানটি। গত এক দশকে এসব পণ্য দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য পরিবার ও ব্যবসায়ীর কাছে পরিচিতি ও আস্থা অর্জন করেছে।