দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি সিসিকের দায়িত্ব বুঝে নেন। এসময় সাংবাদিকদের তিনি জানান, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি প্রস্তুত।
সিসিকের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। বিশেষ করে মশক নিধন কার্যক্রম জোরদার, নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রশাসক।
এদিকে নতুন প্রশাসকের কাছে সিলেটবাসীর প্রত্যাশাও অনেক। মহানগরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়া হবে— এমন প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ।