যশোরের মনিরামপুরের একটি মাছের ঘের থেকে আরিফ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের একটি ঘের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, স্থানীয়রা ঘেরের পাড়ে গেলে আরিফের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরো জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহ শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।