শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
| ৪ আশ্বিন ১৪৩৩
সাত দিনের ব্যবধানে জামালপুরের বিভিন্ন স্থান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ, আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক কলেজছাত্রী, দুই গৃহবধূ, এক কিশোরী ও এক ব্যবসায়ী।
কক্সবাজারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবিবা আক্তার (১২) নামে আরও এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জামালপুরের মেলান্দহ উপজেলার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি খালে ফেলে রেখে যায়।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে তানিয়ার পরিবার।
জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার হারুন অর রশিদ ইসলামী মাদরাসার সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে মরদেহ উদ্ধার করতে যায়। কিন্তু মরদেহ দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পুলিশ সদস্য সামসুলের। এসময় তিনি পাগলের মতো হাউমাউ করে কান্না শুরু করেন।