পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী বার্মিজগানসহ দুইজনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের মৃত সাকের প্রামানিকের ছেলে আবু বক্কর প্রামানিক (৫৮) ও একই এলাকার মৃত আবু তাহের প্রামাণিকের ছেলে ইসলাম প্রামানিক (৪৮)।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আবু বক্কর প্রামানিক ও ইসলাম প্রামানিককে আটক করে র্যাব সদস্যরা। সেইসঙ্গে তাদের কাছ থেকে একটি বিদেশী বার্মিজগান, একটি মোটরসাইকেল, দু'টি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২ কমান্ডার আরও জানান, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ ধারায় মামলা দায়ের করে আটক দুইজনকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।