শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
| ৪ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২৫২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি। শনিবার (২২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম পোর্টাল বারিতা আরটিএমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টাকালে মো. রিপন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে আটক রিপনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক যুবকের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থানার ভেতরে পুলিশ সদস্যদের উপস্থিতির মধ্যেই ওই ব্যক্তিকে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করতে দেখা যায়। এ ঘটনায় পুলিশের হেফাজতে থাকা ব্যক্তি হ্যান্ডকাফ পরা অবস্থায় মোবাইল কোথায় পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে পিকআপ ভ্যানে ঘুরতে বের হওয়া এক দম্পতিকে গরুচোর সন্দেহে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গভীর রাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে একটি হাফেজিয়া মাদরাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক (বড় হুজুর) মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।
মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের এক আউটসোর্সিং কর্মচারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।