সিলেটের জাফলং পর্যটন এলাকায় পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে।
জানা গেছে, জিহাদ তার দাদীর সঙ্গে বেড়াতে জাফলংয়ে এসেছিল। সকাল সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন পানিতে অসাবধানতাবশত পড়ে গিয়ে সে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।