চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ। খাদিমপুর থেকে কয়রাডাঙ্গা রাস্তায় সোমবার (৩০ মার্চ) রাত তিনটার দিকে খালাস করা হচ্ছিল বিপুল পরিমাণ পেট্রোল। ট্যাংক লরি থেকে ড্রামে বোঝাই করে তোলা হয়েছিল ট্রাক্টরের ট্রলিতে।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়েছে। মোট আটটি ব্যারেলে ১৭০০ লিটার পেট্রোল আছে বলে জানা গেছে। চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় থেকে তেলবাহী গাড়িটি খাদিমপুর এলাকায় যায় বলে পুলিশ জানিয়েছে।
আটক হওয়া তেলের মধ্যে আটটি ব্যারেলে আছে প্রায় ১৭০০ লিটার পেট্রোল আর ট্যাংক লরিতে রয়েছে আরো ৭৪০০ লিটার তেল।