নওগাঁয় নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা খেলেন যুবক। বুধবার (১ এপ্রিল) রাতে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশন এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
মেসার্স মামুন ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি জানান, ‘বুধবার রাতে পাম্পে গ্রাহকদের সংখ্যা ছিল অনেক। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন মালিকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। এমন অবস্থায় বুধবার রাতে বোরখা পড়ে এক যুবক তেল নিতে আসে পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে পাম্প কর্তৃপক্ষ সেই যুবককে দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়।’
অভি আরও জানান, ‘তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষদের। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিন এই কাজ করেছেন।’