সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে (৪৬) গ্রেপ্তার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নিশ্চিত করে ডিবি। এর আগে রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি, ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে জয় বাংলা ব্রিগেডের হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন সফুরা। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।