গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে শনিবার (১১ এপ্রিল) সকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনগণের রায় অমান্য করে তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে জনগণের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা এ কর্মসূচি পালন করে।
মহানগরীর শিববাড়ী মোড় ৩৬ জুলাই চত্বরে এদিন সকাল ১০টার দিকে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মো. খায়রুল হাসান, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, আজারুল ইসলাম মোল্লা।
এ ছাড়া মহানগর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, নেয়ামত উল্লাহ শাকের, এমসিপির মুখ্য সমন্বয়ক এডভোকেট আলী নাসের খান, মহানগর সূরা সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা আমির মাস্টার মিয়াজ উদ্দিন, বাসন থানা আমির মাওলানা আকরামুল ইসলাম, পুবাইল থানা ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট শামীম মৃধা, আইনজীবী থানা আমির অ্যাডভোকেট শাহজাহান সিরাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।