গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আনসার একাডেমি সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল)সকালে মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পথচারীরা বিষয়টি পুলিশকে জানায়।
পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।
জানা যায়, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে কালিয়াকৈর থানার (এসআই) আলমগীর হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।