সীমান্ত রক্ষা না করতে পারলে সরকার ভুয়া জাতীয়তাবাদী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজ ছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুঁড়ি পরে বসে থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল এবং পররাষ্ট্রমন্ত্রী লাল চুড়ি পড়ানো দরকার। সীমান্ত রক্ষা না করতে পারলে সরকার ভুয়া জাতীয়তাবাদী। আর যারা ভুয়া জাতীয়তাবাদী, তাদের কাছে দেশ নিরাপদ নয়।’
সীমান্তের দিকে লংমার্চের হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ করব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’