এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে যাচ্ছে, তাতে করে কিছুদিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (এমপি)। রোববার (১৭ মে) সকাল ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এই সরকারের অনেক গুন, মেঘনা উপজেলায় তিন মাসে চার খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছে, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছে। এই হত্যার বিচার করবে কারা? এই সরকারের আমলে আইনশৃংখলা যেভাবে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যহত থাকে, তাহলে এই সরকার নাই হয়ে যাবে। স্বরাস্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু, নিজের স্বরাস্ট্র মন্ত্রনালয় নিয়েই কোনো চিন্তা নাই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলার সভাপতি ও প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলার নেতৃবৃন্দরা।
পরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী হাসনাত আবদুল্লাহর হাত ধরে মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেন।