গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আর চারজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দিঘী মুড়ে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে। যাত্রী রোস্তম আলী (৩০) সদর উপজেলার র আনালের তারী গ্রামের মাসুদারের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মুরগীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটো ইজিবাইক বাইকচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় ইজিবাইকের আর চারজন যাত্রী গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি দুইজন মারা গেছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত তথ্য দেওয়া যাবে।