সীমান্ত হত্যা বন্ধ করতে হলে আমাদেরকে আগে বিজিবি কে শক্তিশালী করতে হবে। যদি বিজিবিকে শক্তিশালী করতে পারি, তাহলে ভারত থেকে যে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে নির্বিচারে বাংলাদেশের মানুষকে হত্যা আমরা বন্ধ করতে পারব-বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারী।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে রানাঘাটের হাতীবান্ধায় উপজেলার দইখাওয়া আমজোল এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি এ সব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সীমান্ত নির্বিচারে একের পর এক হত্যা করে যাচ্ছে ভারতীয় বিএসএফ। আমরা সীমান্তে কোনো সহিংসতা চাই না। আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই। বাংলাদেশের বর্ডারে যে হত্যাকাণ্প হয় তা জঘন্যতম।’
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। তিনি বলেন, ‘তার দল ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসনসহ আবাসন সুবিধা দেওয়া হবে।’
এসময় এনসিপি-ঢাকা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ লালমাহাট জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।