ইমাম মুয়াজ্জিন নিয়োগে অনিয়ম
আদিতমারী মডেল মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিয়োগে অনিয়মের অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে মানববন্ধন ও সড়কে মোনাজাত করেছেন জেলার মুফতি-মাওলানারা। রোববার (২৪ মে) আদিতমারী উপজেলা স্মৃতিসৌধের সামনে আয়োজিত এ কর্মসূচিতে তারা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলেন।
মানববন্ধন শেষে সড়কে প্রায় তিন মিনিটব্যাপী মোনাজাতের কারণে ঢাকা-বুড়িমারী মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলে পরে আলেমরা নিজেরাই যান চলাচল স্বাভাবিক করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফলাফল দ্রুত বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক রাশেদুল হক বলেন, অভিযোগের বিষয়ে ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।