প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকার ৪০ মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪০ মিনিট ফেরি চলাচল বন্ধ ছিল। কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়া কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি বড়, পাঁচটি মাঝারি ও তিনটি ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনগুলো সিরিয়ালে রাখা হয়েছে এখন সেগুলো পারাপার করা হবে। সোমবার রাতে যানবাহনের ভিড় থাকলেও সকাল থেকে তুলনামূলক ভিড় কমেছে। এই নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় কোনো ভোগান্তি নেই।