গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।