বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশাল সাইকেল র্যালি করেছে সাতক্ষীরা শহর ছাত্রশিবির। শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শত শত শিক্ষার্থী এই র্যালিতে অংশগ্রহণে করে।
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউজ মোড় এবং বাইপাস হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সেক্রেটারি নুরুন্নবীর পরিচালনায় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন, দপ্তর সম্পাদক আরিফ বিল্লাহ, এইচআরডি সম্পাদক সাদ্দাম হোসেন, প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি রফিকুল ইসলামসহ সাতক্ষীরা শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।