দেশজুড়ে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।
শাহাদাত হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪২৮ জন।
এ অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, দুটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, দুটি রাউন্ড কার্তুজ, একটি সুইচ গিয়ার চাকু ও তিনটি দা জব্দ করা হয়েছে।