দেশের কিছু এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধার সৃষ্টি হবে বলে জানায় সংশ্লিষ্ট সংস্থাগুলো।
বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানায়, বৃহস্পতিবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এক নম্বর ফিডার, তিন নম্বর ফিডার ও ভাইবোন ছড়া এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
আওতাভুক্ত এলাকাগুলো হলো, এক নম্বর ফিডারের নারানখাইয়া থেকে ষ্টেডিয়াম পর্যন্ত, তিন নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, পাঁচ মাইল থেকে আট মাইল পর্যন্ত ও ভাইবোনছড়া ফিডারের সব এলাকা। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, বৃহস্পতিবার নীলফামারী পবিসের আওতাধীন সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এই কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।