ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে রাতভর অভিযানে প্রায় ৭৭ লাখ টাকার ভারতীয় মদ, কসমেটিকস, কমলা ও বাংলাদেশি মাছ জব্দ করেছে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
শেরপুরের শালবাগান ও বুরুঙ্গাবাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে ৪৪০ বোতল ভারতীয় মদসহ দুইটি মাহিন্দ্রা পিকআপ আটক করা হয়।
ধোবাউড়ার শালকোনা, শ্রীবরদীর মারিংপাড়া এবং হালুয়াঘাটের বান্দরকাটা এলাকাতেও চোরাচালান রোধে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় পাচারকারীরা সীমান্ত দিয়ে ফেসওয়াশ, ক্রিম, অলিভ অয়েলসহ বিভিন্ন কসমেটিকস প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
একই সঙ্গে ভারতীয় কমলা ও বাংলাদেশি মাছ পাচারের চেষ্টাও ঠেকিয়ে দেয় বিজিবি টহল দল।
৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ মেহেদী হাসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।