কেন্দ্রীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার এমপি প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী বলেছেন, এমপি নির্বাচিত হলে জনগণের পূর্ণ অধিকার বাস্তবায়ন করব।
শুক্রবার (৫ ডিসেম্বর) এক মোটরবাইক শোভাযাত্রায় তিনি বলেন, যদি ইসলাম ক্ষমতায় যায় তবে জনগণকে তার অধিকারের জন্য এমপির দ্বারে দ্বারে ঘুরতে হবে না। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা রক্ষকের ভূমিকায় জনগণের অধিকার ভক্ষন করেছে। আগামীতে আর ওই ভক্ষকদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।
শোভাযাত্রার উদ্দেশ্য সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ-৪ এর সম্ভাবনা ও শক্ত অবস্থান জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন।’
ফতুল্লা থানা ইসলামী আন্দোলনের সভাপতি এড. শফিকুল ইসলামের সভাপতিত্বে শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন থানার বিভিন্ন স্তরের নেতারা এবং মোটরবাইক ও পিকআপ নিয়ে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি শিবুমার্কেট থেকে সাইনবোর্ড হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে ডিআইটি হয়ে কাশীপুর গিয়ে শেষ হয়।