বাগেরহাটের সুন্দরবন থেকে দস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়। একইসাথে তল্লাশী চালিয়ে দস্যুদের ব্যবহৃত একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার (০৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিয়ান চালিয়ে বনদস্যু দুলাভাই বাহিনীর হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায়, কোন ডাকাত সদস্যকে আটক করা যায়নি। উদ্ধারকৃত জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।