দিনাজপুর জেলার খানসামা উপজেলার ডাঙ্গারহাটে স্ত্রীর হাতে এক প্রবাসী খুন হয়েছেন। নিহতের নাম নিজাম উদ্দিন।
নিহত নিজাম এলাকার মনসুর চৌকিদারের ছোট ছেলে। তিনদিন আগেই তিনি দেশে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক সম্প্রতি প্রবাস থেকে বাড়িতে এসেছিলেন। স্ত্রী নিজ হাতেই স্বামীকে পিটিয়ে হত্যা করেন। তাদের দাবী, বিষয়টি তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এ ব্যাপারে দ্রুত আইনের আশ্রয় গ্রহণ নেবে পরিবারের লোকজন।