বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক কেজি গাঁজাসহ মোহাম্মদ মধু (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)।
শুক্রবার (১২ ডিসেম্বর) আটক মধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞিপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার জিওধারা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মধুকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩২ হাজার টাকা।