পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির তরুণ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পেট্রো কোম্পানিজ ইয়ুথ অ্যাসোসিয়েশন (পিসিওয়াইএ) আয়োজিত প্রথম ‘ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ সোমবার রাজধানীতে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ১০টি কোম্পানি টুর্নামেন্টে অংশ নেয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড ও রানারআপ দল রাষ্ট্রায়ত্ত একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানি ‘গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন আইইবির সম্মানী সহ-সাধারণ সম্পাদক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল। সভাপতিত্ব করেন পিসিওয়াইএ’র সভাপতি প্রকৌশলী মীর মোবারক হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার ১৩টি কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
দিনব্যাপী গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয় এবং পিসিওয়াইএ’র ভিশন-মিশন ও কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন সুদৃঢ় করা।
অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রকৌশলী মো. রাফিউর রহমান (সাধারণ সম্পাদক), প্রকৌশলী মো. জাহিন আমীর খান (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌশলী মোহাম্মদ জাকিরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), মো. আব্দুর রাজ্জাক (দপ্তর সম্পাদক) ও আব্দুল্লাহ তারেক (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।