জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরে ডুবে আড়াই বছরের রুহি নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলার বিহারপুর পশ্চিম পাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়।
রুহি ওই গ্রামের রাকিবুল ইসলামের সন্তান। রুহির দাদু জানান, রুহির মা বাড়ির সামনে কাজ করছিল। রুহি সেখানে খেলছিল। খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। রুহির দাদু বাড়িতে রুহিকে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজ করতে গিয়ে দেখেন পুকুরে রুহির মরদেহ ভাসছে। রুহিকে দ্রুত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুহিকে মৃত ঘোষনা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় কারো অভিযোগনা থাকায় শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।