হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে পারলে দূনিয়া ও আখিরাতে আল্লাহ শান্তি দেবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
এ সময় জামালপুর-১ আসনের হাতপাখা প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট চেয়ে রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তাদের শাসন আমরা দেখেছি। তাই নতুন করে উন্নয়নের ফুলঝুড়ির প্রয়োজন নেই।’
নির্বাচনী এই জনসভায় সভাপতিত্ব করেন আব্দুর রউফ তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. নুরুল করিম আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: হাফেজ মো. সিদ্দিকুর রহমান (সিনিয়র সহ-সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন), মো. হোসাইন আহমেদ (সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন),মুফতী মোস্তফা কামাল ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজী (জামালপুর জেলা শাখা)