দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম। তিনি বলেন, 'তাদের এক পাল্লায় দেখি আমেরিকা, অন্য পাল্লায় ভারত। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।’